বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাঢ়িশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরিক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৬৩৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে \ লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরিক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, অত্র বিদ্যালয়ের যোগদানের পর থেকে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম দুর্নিতিতে জড়িয়ে পরেন। অভিযোগে জানা যায়, গত বছরে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়ে ৭২জন ছাত্র ছাত্রী ফেল করে। এদিকে ফরম পূরনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মোঃ রেজাউল করিম বোর্ড কর্তৃক নির্ধারিত ফি না নিয়ে মনগড়া ভাবে ২ হাজার ৫’শ টাকা থেকে ৩ হাজার টাকা ছাত্র ছাত্রীদের কাছ থেকে আদায় করে নেন। এছাড়াও নতুন পরীক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বর্হিভূত ভাবে ৩ হাজার ৪’শ টাকা আদায় করে নেন তিনি। ছাত্র ছাত্রী অনেকটা বাধ্য হয়ে ওই টাকা দিয়ে ফরম পূরণ করে। এ ব্যাপারে ওই বিদ্যালযের ম্যানেজিং কমিঠির সাবেক সদস্য ও করাব গ্রামের  প্রাক্তন মেম্বার মহিবুর রহমান গত ৩০ নভেম্বর লাখাই উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মোবাশে^র হাসানের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com