বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার দেবপুর ও হরিশ্যামা এলাকায় অভিযান চালিয়ে ২০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গত রবিবার রাত ১০ টার দিকে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ ও নায়েক বশিরের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন এবং রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ি’র হাবিলদার লোকমান হাকিমের নেতৃত্বে বিজিবি টহলদল আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া সাতছড়ি সীমান্ত ফাঁড়ি’র সুবেদার দবিরউদ্দিনের নেতৃত্বে বিজিবি টহল গাড় ঢিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com