বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৬৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গত ১৫ ডিসেম্বর সন্ধায় ক্লাব প্রাঙ্গনে দুই নির্বাচন কমিশনার চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জালাল আহমেদ এবং সকল সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ২০১৪-২০১৫ সেশন নির্বাচনের তফশীল ঘোষনা করেন। এর পর থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোটের জন্য ছুটছেন। গতকাল রবিবার বিকেল ৪ ঘটিকা থেকে ক্লাব মিলনায়তনে কমিশনার আবুল কালাম আজাদ ও জালাল আহমেদ এর কাছ থেকে সভাপতি সম্পাদকসহ ১১টি পদে ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আগামী ২৪ ডিসেম্বর মনোনয়ন জমা ও বাচাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা এবং ২৭ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় ক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হবে নির্বাচন। ঐদিনই সকাল ১১টায় অনুুষ্টিত হবে দ্বিবার্ষিক সাধারণ সভা। নির্বাচনকে ঘিরে এখন শায়েস্তাগঞ্জে উৎসবের আমেজ। উৎসব বিহীন জাতীয় নির্বাচনকে পিছনে ফেলে প্রেসক্লাবের নির্বাচন এখন সকল মহলের মুখে মুখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com