বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাবুলের ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি…রাজিউন)। গত সোমবার দিবাগত রাত ১২টায় হবিগঞ্জ শহরের ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উচাইল শাহী জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে মসজিদের পাশেই দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবিদুর রহমান, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, রাজিউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল, সাবেক চেয়ারম্যান মনজু মিয়া, আকরাম আলী, রইছ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহমেদ, ইউপি সদস্য ভিংরাজ মিয়া, আলফাজ চৌধুরী, এডঃ আব্দুর রউফ, আখাই মিয়া, মোঃ আব্দুল মুকিদ, মাহবুবুর রহমান, আজিজুর রহমান, মোঃ আব্দুল আওয়াল, ইউপি সদস্য আসকির মিয়া, এডঃ আসাদুজ্জামান তারন, এডঃ আবুল ফজল মোল­া, ডাঃ আইন উল­াহ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমরান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com