মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌর যুবলীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌর যুবলীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে গত রবিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের অস্থায়ী কার্য্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খাঁন, জাকির হোসেন জাকি, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কাহার আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুহেল আহমেদ, হাফিজুর রহমান, জুয়েল চৌধুরী, বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান (ওহি), সাজু মিয়া, আলী হোসেন দেলোয়ার, বুরহান উদ্দিন মাছুম, মুন্না চৌধুরী, আজিজ, তরুণলীগ নেতা মাসুদ রানা প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল কালামকে সভাপতি, মোঃ জিয়াউল হককে সাধারণ ও শাকিল আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলু বলেন, যুবলীগের প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশ এর যুব সমাজকে সু-প্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা পালন করছে। পৌর যুবলীগ নবীগঞ্জ পৌর শাখা কর্তৃক প্রত্যেক ওয়ার্ডে যুবলীগের গঠিত কমিটি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com