বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ব্যবসায়ী এংরাজ মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের ভানুগঞ্জে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জ চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক এংরাজ মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ বাড়ীতে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ীতে বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা ভীর জমান। অনেকেই কান্না ভেঙ্গে পড়েন। আসরের নামাজের পর মরহুমের প্রথম জানাযার নামাজ হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ও ২য় জানাযার নামাজ মরহুমের নিজবাড়ী উমেদনগর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ পৌর সভায় মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, পৌর কাউন্সিলর আবুল হাসিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমদুল হক আব্দাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা ছাত্র সমাজ সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, বার পঞ্চায়েত সর্দার সোনা মিয়া, ছাত্রদল নেতা শেখ মখলিছ মিয়াসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও ব্যবসায়ীবৃন্দ।
এদিকে ব্যবসায়ী এংরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শংকর পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com