বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ আউশকান্দি ইউপি শাখা গঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির স্থানীয়  আউশকান্দি হিরাগঞ্জ বাজার যাত্রীছাউনি প্রাঙ্গনে গতকাল শনিবার বিকালে পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ নবীগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রেজ্জাক দর্জির সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল বাছিতের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ নবীগঞ্জ এর যুগ্ম আহবায়ক শেখ মোঃ শহীদ উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ এর সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহ্বায়ক কমান্ডার এম এ খালেক, আবু ইউসুফ, যুগ্ম সদস্য সচিব হোসাইন আজাদ হেলাল, তোফাজ্জুল হোসেন, উপজেলা জাপার যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, উপজেলা কৃষক পার্টির সাধারন সম্পাদক নুর মিয়া। এতে বক্তব্য রাখেন, জাপা নেতা আফতাব আলী, কিবরিয়া মিয়া, খুদরত উল্লা, ধন মিয়া, শিশু মিয়া, ছাত্র সমাজ নেতা আনোয়ার হোসেন, রাজু আহমদ, সঞ্জয় দেবনাথ, ইবাদুল মিয়া, শাকিল আহমদ  প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে আনছার আলী তালুকদারকে আহবায়ক, রাশিদ মিয়া, আব্দুল আজিদ, লেবু মিয়া, ওয়াছিউর রহমান, নুরুল হককে যুগ্ম আহবায়ক ও ওমর আলীকে সদস্য সচিব এবং হালিম হোসেন হৃদয়কে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ মুক্তি সংগ্রাম পরিষদ আউশকান্দি ইউপি আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com