শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ

শহরের নাতিরাবাদ এলাকাবাসীর সাথে আতাউর রহমান সেলিমের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৭১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের নাতিরাবাদ এলাকার মুরুব্বী ও যুবসমাজ গতকাল নাতিরাবাদ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সাইদ বিপ্লব এর সভাপতিত্বে  এবং এমদাদুল হক মিশুর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার রকিব উদ্দিন আহমেদ, মোঃ মাখন মিয়া, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল খালেক টেনু, জেলা যুবলীগ সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, আলহাজ্ব ছাদ চৌধুরী, নুর মিয়া, কিম্মত আলী, আমিনুর রহমান রফিক, নিত্যেন্দ্র সুত্রধর, ফরহাদ হোসেন কলি, কদর আলী, কাউন্সিলর জুনেদ আহমেদ, আজিম উদ্দিন, মিন্নত আলী, শেখ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন নুর মিয়া, আলহাজ্ব টেনু মিয়া, আলাউদ্দিন খান, হাজী রমিজ মিয়া, আব্দুল হক, মোগল মিয়া, আব্দুর রশিদ, আব্দুল হাই, আব্দুস সালাম, হোসাইন আহমদ কাজল, হাজী সোয়াই মিয়া, সোহেল মিয়া, চান মিয়া, আরজু মিয়া, হাজী ফিরোজ মিয়া, ছোট মিয়া, আলফু মিয়া, আব্দুস সাত্তার, আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী শেখ তৈয়ব আলী, সমসু মিয়া, এজাজ মিয়া, সুবল বর্মন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও মানবিক পৌরসভা গড়তে সুনির্দিষ্ট উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জ পৌরসভাকে নাগরিকদের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com