মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রার্দুভাব ॥ একদিনে হাসপাতালে ভর্তি অর্ধশত

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত পড়তে না পড়তেই হবিগঞ্জে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রার্দুভাব। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার অর্ধ শতাধিক শিশু-বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মাঝে দুই নবজাতক ও এক বৃদ্ধ মারা গেছে।
জানা যায়, ঋতু বদলের নিয়মানুযায়ী এখন চলছে শীতকাল। ইতোমধ্যেই হবিগঞ্জ সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় শীত পড়তে শুরু করেছে। সকাল, সন্ধ্যা ও গভীররাতে শীত অনুভূত হচ্ছে। আর এ কারণে শিশু ও বৃদ্ধ লোকদের মাঝে শীতজনিত রোগ বালাই দেখা দিয়েছে। গতকাল এসব রোগে আক্রান্ত হয়ে সদর উপজেলাসহ বিভিন্নস্থান থেকে শতাধিক শিশু ও বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের ইলিয়াস মিয়ার ৬ দিনের শিশু কন্যা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ফান্দ্রাউক গ্রামের মুখলেসুর রহমানের ২ দিনের শিশুপুত্র ও একই উপজেলার বুড়িশ্বর গ্রামের শোয়েব মিয়া (৬০) নামের এক বৃদ্ধ মারা যায়। গতকাল হাসপাতালে সরেজমিনে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে তিল ধারণেরও ঠাই নেই। সিট না পেয়ে অনেককে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। শিশু রোগীদের অভিভাবকরা অভিযোগ করেন হাসপাতাল থেকে একমাত্র খাবার স্যালাইন ছাড়া কিছুই দেয়া হচ্ছে না। সব ঔষধই বাহির থেকে কিনে আনতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com