বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিজানের পাশে থাকার প্রতিশ্র“তি দিলেন নাতিরাবাদ এলাকায় মুরুব্বি ও যুব সমাজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পাশে থাকার প্রতিশ্র“তি দিলেন নাতিরাবাদ আবাসিক এলাকার মুরুব্বি ও যুব সমাজ। তারা মনে করেন যারা এবারের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে সবছেয়ে ক্লিন ইমেজ মিজানের। তাই ক্লিন ইমেজের পাশে থাকতে চান তারা। গতকাল রাতে নাতিরাবাদ স্কুল প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় এই প্রতিশ্র“তি দেয়া হয়।
এ সময় মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, জন্মের পর থেকেই নিজ পিতাকে দেখেছেন জনগনের প্রতিনিধি হিসাবে সেবা করে যেতে। ফলে অল্প বয়সেই শুরু করি রাজনীতি। জনগনের ভালবাসায় সিক্ত হয়ে কাউন্সিলর ও চেম্বার পরিচালক নির্বাচিত হয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা থেকেই আগামী নির্বাচনে প্রার্থী হয়েছি। সকল এলাকায় জনগন যেভাবে সাড়া দিচ্ছেন থাতে করে ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করে নাতিরাবাদ আবাসিক এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন মিজানুর রহমান মিজান।
আবু সায়েদ বিপ্লবের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন আল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হাজী কামরুজ্জামান, আব্দুল খালেক টেনু, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, ফয়সল আহমেদ, ক্বারী জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামরুল, আশিক ও পলাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com