বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় রাসেল চৌধুরী একাদশ বনাম জিয়া উদ্দিন দুলাল একাদশ মোকাবেলা করে। শ্বাসরুদ্ধকর পর পর ২টি ম্যাচে রাসেল চৌধুরী একাদশ জয়লাভ করে। রাসেল চৌধুরী একাদশের হয়ে অংশ নেন, রাসেল চৌধুরী, দিদার এলাহী সাজু, এসডিআর পিনাক, এম সজলু, আজহারুল ইসলাম মুরাদ, জাহেদ আলী মামুন, সোহাগ, নোমান, শয়ন ও আশিক। জিয়া উদ্দিন দুলাল একাদশে অংশ নেন, জিয়া উদ্দিন দুলাল, মোঃ ছানু মিয়া, জাকারিয়া চৌধুরী, আনিছুজ্জামান চৌধুরী রতন, কাউছার আহমেদ টিপু, এনামুল হক সায়েম, কাজী মিজান, সোয়েব ঠাকুর ও নিরঞ্জন গোস্বামী শুভ।
প্রথমেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিয়া উদ্দিন দুলাল একাদশ। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে রাসেল চৌধুরী একাদশ ১৩ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়েই জয়ের মুখ দেখে। এদিকে ২য় ম্যাচেও জিয়া উদ্দিন দুলাল একাদশের ভরাডুবি ঘটে। আগামী শুক্রবার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন বনাম রিপোটার্স ইউনিটির মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com