বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শতক নতুন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে গত বুধবার রাতে বাজারে অনুষ্ঠিত হয়েছে। নবাগত কমিটির সভাপতি সাবের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম এলাইচের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী ছুরুক মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য ও প.প. বিষয়ক সম্পাদক নুরুল হক তুহিন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিউল আলম বজলু, বিশিষ্ট সমাজ সেবক মাজহার উদ্দিন চৌধুরী বজলু, শাহ গোলাম ইজদানী শামীম, সাইফুল আলম, তমিজ উদ্দিন তালেব মিয়া, সাংবাদিক আব্দুল মুহিত। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুজ্জামান তোলা, মতিন মিয়া, কুরুশ মিয়া, ইকবাল হোসেন ছালিক, কনর মিয়া, ডাঃ চন্দন দেব, সেলিম মিয়া, সঞ্জু চন্দ্র দেব, ওয়াছির মিয়া, ছইদুর রহমান, আনোয়ার মিয়া, মুশাহিদ মিয়া, শুকুর ঘোপ, ফনি দেব, করিম মিয়া, নুরেমান চৌধুরী, ছাত্রসমাজ নেতা আব্দুল মালিক খান প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেষ্ট দেওয়া হয় এবং নবাগত কমিটির নেতৃবৃন্দকে উপহার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com