বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের শিবপাশায় এমপি আব্দুল মজিদ খান ॥ বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে শিক্ষাখাতে উন্নয়নের বিপ্লব ঘটেছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে সারাদেশে শিক্ষাখাতে উন্নয়নের বিপ্লব ঘটেছে। প্রতি বছরের ১লা জানুয়ারী সারাদেশে ১ম শ্রেণী হইতে ৯ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়। গত ৫ বছরে প্রায় ১২০ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা হয় এবং ৬ষ্ঠ শ্রেণি হইতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। ৩৮টি ভবন নির্মাণ করা হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসায়। ৫টি নতুন উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছে যার প্রতিটির নির্মাণ ব্যয় ১ কোটি ৮০ ল টাকা। এছাড়া অনেকগুলি প্রাথমিক স্কুল ভবন নির্মাণ করা হয়েছে, প্রত্যেকটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভাল ফলাফল করছে।
গতকাল বুধবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান উপরোক্ত কথা বলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এ.টি.এম জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিকা, শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তছকির মিয়া, আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান, আজমিরীগঞ্জ বিআরডিবি’র চেয়ারম্যান নজমুল হাসান, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com