শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মেয়র প্রার্থী সেলিমকে আনোয়ারপুরের মুরুব্বিয়ান ও যুবসমাজের সমর্থন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৮০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে স্ফতস্ফুর্ত সমর্থন দিয়েছেন পৌর এলাকার আনোয়ারপুরের মুরুব্বীয়ান ও যুবসমাজ। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় আনোয়ারপুর গ্রাম পঞ্চায়েতের মুরুব্বী রমজান মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আতাউর রহমান সেলিমকে সমর্থন করেন।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী এমদাদুর রহমান বাবুল, ধনু মিয়া, মজিবুর রহমান, আব্দুল আহাদ, আরাফাত আলী, আরব আলী, শফিক মিয়া, শাহাবউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী, কিম্মত আলী, সফিক মিয়া, মঞ্জু মিয়া, আলী হায়দার, বেলু মিয়া, ইদ্রিছ মিয়া, আব্দুল আহাদ রাজু, আব্দুল করিম, নুর ইসলাম, অলিউর রহমান, মানিক মিয়া, শের আলী, জয়নাল আবেদীন, আরজল হোসেন, ইমরান মিয়া, নাছির মিয়া, জলফু মিয়া, মোঃ মামুন মিয়া, কদর আলী।
বক্তারা আরো বলেন ঘরের ছেলে আতাউর রহমান সেলিমকে মেয়র পদে নির্বাচিত করতে প্রয়োজনে তারা পৌরবাসীর ঘরে ঘরে ভোট প্রার্থনা করতে যাবেন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন ও সহযোগিতা প্রদানের ইচ্ছা প্রকাশের জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পৌরবাসীর সকলের ভোট, দোয়া ও সমর্থনে তিনি নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভাকে বাসযোগ্য, মানবিক ও ভবিষ্যতের উপযোগী একটি পৌরসভা গড়তে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহ মোঃ আরজু, শওকত আকবর সোহেল, নুরুল আমিন, হাজী সামসু, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, জামাল আহমেদ, বদরুল আলম, সবুজ আহমেদ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, আবু সুফিয়ান, দিলুয়ার খান, এম এ মামুন, নাজমুল ইসলাম পলাশ, আলাই চৌধুরী, ইমতিয়াজ জাহান শাওন, বদলুল, আলী আমাজাদ, কায়সার আমীন, সাজন আহমেদ, আব্দুল লতিফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com