বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ ইউনাইডেট ফুটবল ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, সুস্থ শরীর ও মন মানসিকতার জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ ইউনাইডেট ফুটবল ক্লাব কর্তৃক শহরের চাইনীজ রেষ্টুরেন্ট নাঈস প্রাঙ্গনে অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। ক্লাবের সভাপতি পাবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ওসি মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল ও স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খালেদ মোশারফ, শেখ আবুল হাসান, মাহফুজ, শাওন, আমজদ মিয়া, কালাম মিয়া, মতিউর রহমান, ছামির আহমেদ, জিলা মিয়া, সোহান, মহিনুর রহমান, পারভেজ হাসান জয়, ঝিনুক, রাহাত, আকাশ, রকিব, শিমুল ও আশরাফ প্রমূখ। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাতে ক্লাবে পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন ক্লাবের নেতৃবৃন্দ। অনষ্ঠানে খেলাধুলার পরিবেশ বজায় রাখার জন্য নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠের উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ১ লাখ টাকা ও পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com