বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আব্দুল হান্নান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আব্দুল হান্নান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফফার আহমেদ, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল লেইছ ও হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্সের স্বত্বাধিকারী, মানচেস্টার শাহপরাণ মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল কাশেম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যক্ষ আবুল লেইছ। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জেলার বিভিন্ন স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে ২ হাজার টাকা করে বৃত্তির টাকা তুলে দেন।
উল্লেখ্য, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর পুত্র সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর অর্থায়নে প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন- আব্দুল হান্নান চৌধুরীর মতো আদর্শ শিক্ষক যদি আজ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক অবক্ষয় ঘটতো না। তার মতো আদর্শ শিক্ষক আজ আমাদের খুবই প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com