বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীকে প্রাণনাশের হুমকী ও কর্মচারীর উপর হামলা বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নিন্দা

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে প্রাণনাশের হুমকি এবং তার গাড়ি চালক ও পিএস-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ। সংগঠনের কমান্ডার ডাঃ আবুল হোসেন ও ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কেয়া চৌধুরী এমপির ব্যক্তিগত কর্মচারীদের সুরক্ষায় নূন্যতম ব্যাঘাত ঘটলে তা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মেনে নেবে না। প্রয়োজনে তার নিরাপত্তা নিশ্চিদ্র করার দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, কেয়া চৌধুরী এমপি-কে প্রাণনাশের হুমকি ও তার ব্যক্তিগত কর্মচারীদের উপর হামলার ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এর সময়োপযোগি জবাব দিতে বাধ্য হবে। অপর এক বিবৃতিতে অনুরূপ দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব কবির আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com