রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে ব্যবসায়ীকে পিটিয়ে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে সর্বস্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারেরকুনা গ্রামের হাসিম পণ্ডিতের পুত্র সুজন মিয়া (৩০) আমতলী বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ১২ অক্টোবর রাত ৯টায় বাড়ি ফেরার পথে চানপুর বস্তির সামনের পাকা রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা উপজেলার চন্দনা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আওয়াল (৪০), মেহের হোসেনের পুত্র কামরুল (২৩) সহ অজ্ঞাত ৩/৪  জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণে হত্যার ভয় দেখিয়ে তার দোকানের হিসাব নিকাশের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় সে বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com