বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের পোনা মাছ অবমুক্তকালে এমপি কেয়া চৌধুরী ॥ বর্তমান সরকার মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, মাছে ভাতে বাঙালী। আমাদের প্রচুর জলাশয় রয়েছে। এসব মুক্ত জলাশয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে। যে কারণে আজ দেশ মৎস্য চাষে অনেক দূর এগিয়েছে। সরকারী ঋণ নিয়ে অনেক বেকার যুবক মৎস্য চাষ করে আজ স্বাবলম্বী হচ্ছে। তিনি বলেন, নেত্রীর নির্দেশে তৃণমূলের উন্নয়নে কাজ করছি। তাতে করে সারা দেশের ন্যায় বাহুবল-নবীগঞ্জের বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নেেত্র উন্নয়ন হয়েছে। এখানেই শেষ নয়। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব আওতায় হবিগঞ্জ জেলার বাহুবল  উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামে আশ্রায়ন কেন্দ্রে পোনামাছ অবমুক্ত করাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মেম্বার কালা মিয়া, আওয়ামীলীগ নেতা সামিউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে এমপি কেয়া চৌধুরী আবেদন করে। এ প্রেক্ষিতে তিনি ৫০ হাজার টাকা বরাদ্দ পান। এ টাকায় খাগাউড়াতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ছাড়াও পর্যায়ক্রমে সমজিদসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com