বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেদ্দায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে সমন্বিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

শেখ শফিকুর রহমান জেদ্দা থেকে ॥ সৌদি আরবের জেদ্দায় গত ২৩ শে অক্টোবর শুক্রবার আনাকিস সিজন হোটেলে জেদ্দা আওয়ামী পরিবারের ছয় সংগঠন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ, জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও জেদ্দা বঙ্গবন্ধু একাডেমীর যৌথ আয়োজনে আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়.জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কাজী আমিন আহমেদ, ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দার ভারপ্রাপ্ত সভাপতি মীর কাসেম মজুমদার, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক  মোঃ ইসমাইল হোসেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা সাধারণ সম্পাদক  মোঃ ওয়াজিউল্লাহ, জেদ্দা বঙ্গবন্ধু একাডেমী সাধারণ সম্পাদক মোঃ শাহীন,  ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা যুগ্ন সম্পাদক  শেখ শফিকুর রহমান, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক  বি এম হান্নান, জিয়াউল হক জিয়া, মোস্তফা ভূঁইয়া টিপু, সেলিম মজুমদার, শহীদ পাটোয়ারী প্রমুখ। সভায় আসছে মহান বিজয় দিবস উৎযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হবে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com