বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলের বিভিন্ন পূজা মন্ডপে কেয়া চৌধুরী এমপি’র চাউল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ৩৭২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন পূজা মন্ডপে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী চাউল বিতরণ করেছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার দেব, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, যুবলীগ নেতা শামীনূর রহমান ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা চা বাগান ও দরিদ্র এলাকার বিভিন্ন পূজা মন্ডপে জি.আর প্রকল্পের বিশেষ বরাদ্দ থেকে চাউল বিতরণ করেন। উল্লেখ্য, এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে জি.আর প্রকল্পের আওতায় ৫০ মেঃটন চাউলের বিশেষ বরাদ্দ এনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৫০টি পূজা মন্ডপে বিতরণ করেন।
পরে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com