বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা জাসাদের কর্মীসভায় মঞ্জুর আহমেদ মঞ্জু

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকল শনিবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনুর সভাপতিত্বে এবং জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্ত-ফা কামালের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, জেলা জাসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট তুরাব আলী খন্দকার। সভায় বক্তব্য রাখেন পৌর জাসদের সভাপতি শাহ আশিকুর রহমান, জেলা যুবজোটের সভাপতি শাহ মোঃ আব্দুল কাইয়ুম, যুবজোটের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরোয়ার জাহান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হাসান রিজু প্রমূখ। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর জাসদের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, পৌর জাসদের সদস্য এনামুল হক খান, বিশ্বজিৎ পুরকায়স্থ মিঠু, অজেয় বিক্রম শিবু। জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অবশ্যই ১৪ দলীয় জোটকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জাসদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে জাসদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি আগামী ১৫ই নভেম্বরের মধ্যে জেলা জাসদের সম্মেলন সম্পন্ন করতে হবে। কর্মীসভা শেষে প্রধান অতিথি ২৯ সদস্য বিশিষ্ট জাসদ হবিগঞ্জ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com