বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৩২৭ জনকে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ৪৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চুনারুঘাটে ৩’শ ২৭ জন হত দরিদ্র ও পঙ্গু ব্যক্তিদের মাঝে সাড়ে ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব ব্যক্তিদের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের গরীব দুঃখীদের কল্যাণে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে তিনি দাবী করেন। তিনি আরও বলেন এনামুল হক মোস্তফা শহীদ সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার কারণে চুনারুঘাট মাধবপুরের সর্বস্তরের মানুষ সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে। উপজেলা চেয়ারম্যান সাবেক মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com