রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

সিলেট কারাগারে মেয়র গউছ অসুস্থ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ সিলেট কারাগারে অন্তরীন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জি কে গউছ অসুস্থ হয়েছে পড়েছেন। তাকে সিলেট মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। মেয়র জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার জানান- দীর্ঘদিন কারান্তরীন থাকার কারনে জি কে গউছের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। গত ঈদুল ফিতরের দিন হবিগঞ্জ কারাগারে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর থেকেই মুলত তার শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে শুরু করে। তিনি এখন বুকে ও পিটে ব্যথা এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে মেয়র জি কে গউছকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করার পর চিকিৎসা দিয়ে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, ছোট্ট একটি ঘরে ডিভিশনপ্রাপ্ত প্রথম শ্রেণীর বন্ধী হিসেবে সময় কাটছে তার। দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন কোরআন শরীফ তেলাওয়াত, ধর্মীয় বিভিন্ন বই পড়ে ও নামাজের মধ্য দিয়ে। তবে তার আফসোস, মসজিদে আযানের ধ্বনি শোনেন কিন্তু জামায়াতে নামাজ আদায় করতে পাড়েন না। ২০১৫ সনে হজ্বেও যেতে পারেন নি। জি কে গফ্ফার তার ভাই জি কে গউছের জন্য পৌরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com