মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের গন্ধ্যা গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, জনগণের ভালবাসায় পর পর ৩ বার দায়িত্ব পাওয়ার পর রাস্তাঘাট, ব্রীজ-কালভাট, শহরকে সৌন্দর্য্য বর্ধিত করণসহ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতে মানুষের প্রত্যাশা পূরনে নিরলসভাবে কাজ করে যেতে চাই। তিনি বলেন, চলতি সনে কয়েক কোটি টাকার টেন্ডার হয়েছে। এ গুলো বাস্তবায়িত হলে পৌর শহর একটি আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত হবে। পৌর সভার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলের সযোগিতা কামনা করেন পৌর মেয়র। তিনি গতকাল দুপুরে নবীগঞ্জ সাকুয়া সড়ক থেকে গন্ধ্যা পশ্চিম পাড়া কদর মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে আ,সি,সি রাস্তা এবং এডিপি’র অর্থায়নে কদর মিয়ার বাড়ি থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত প্রায় ২ লাখ টাকা ব্যয়ে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা গুলো বলেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, উপসহকারী প্রকৌশলী শহিুদুল ইসলাম ও ঠিকাদার বদরুজ্জামান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com