মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে এনাম বাহিনীর ৪ সহযোগী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের রঘুনন্দন রেঞ্জ শাহপুর বিটের পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এনাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে ৩ সহযোগিসহ গ্রেফতার করেছে হবিগঞ্জের ডিবি পুলিশ। তবে ওই বাহিনীর প্রধান এনাম ও তাদের অর্থের যোগান দাতারা রয়েছে এখনো ধরা ছোয়ার বাহিরে। শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের নবীর হোসেনের পুত্র এনাম বাহিনীর এনামের এর ভাই মোস্তাক মিয়া (৩৭), তার ভাই পানাম মিয়া (২০), আব্দুল মতিন (২৪), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে খলিল মিয়া (৩০) কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাধবপুর ও চুনারুঘাট থানায় খুন, ডাকাতি, ছিনতাইসহ ৯/১০টি করে মামলা রয়েছে।
উল্লেখ্য, মাধবপুর উত্তারাঞ্চলের ত্রাস এনাম বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় একাধিকবার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com