বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য এমপি আবু জাহিরকে সংবর্ধনা প্রদানে পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে হবিগঞ্জের সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলাসহ সামাজিক প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে অসামান্য ভুমিকা রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলার সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যানুরাগীদের যুব-সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য গতকাল স্থানীয় কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মাসুক, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগ নেতা শেখ আনিসুজ্জামান, অ্যাডভোকেট এনামুল হক, মঈনউদ্দিন চৌধুরী সুমন, সাহেদ মিয়া, আবু সুফিয়ান, আব্দুর রকিব রনি, দেলোয়ার হোসেন খান, এম এ মামুন, জুয়েলুর রহমান, আলাই চৌধুরী, আবুল কাশেম রুবেল, ওয়ার্ড সভাপতি/সম্পাদক যথাক্রমে তাজুল ইসলাম, সায়েম আহমেদ, আব্দুল আহাদ রাজু, রাজিব আহমেদ, পারভেজ তালুকদার, সাইফুল আলম, তৈয়বুর রহমান, জসিম আহমেদ, নাছিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, যুবলীগ আওয়ামীলীগের ভ্যানগার্ড। বিগত সাত বছরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে ও উদ্যোগে হবিগঞ্জে যে সকল উন্নয়নমুলক কাজ হয়েছে সেইসব কাজের স্বীকৃতি সরূপ জেলা যুবলীগ হবিগঞ্জের অগণিত সাধারন মানুষের পক্ষে তাকে ধন্যবাদ জানাতে চায়, শ্রদ্ধা জানাতে চায়। বর্ধিত সভায় শেষে সর্ব-সম্মতিক্রমে যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনার জন্য জেলা আওয়ামীলীগের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com