বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পিটিআই’র সাবেক ইন্সট্রাক্টর সিরাজুল হক চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পিটিআই’র সাবেক ইন্সট্রাক্টর ও যুক্তরাষ্ট্র প্রবাসী মুর্শেদ কামাল চৌধুরীর পিতা আলহাজ্ব মোঃ সিরাজুল হক চৌধুরী গতকাল ভোর ৫টায় ঢাকাস্থ সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকালই বেলা সাড়ে ১১টায় তার প্রথম জানাযার নামায হবিগঞ্জ সওদাগর জামে মসজিদে ও বিকাল ৩টায় দ্বিতীয় জানাযার নামায আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে শিবপাশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি হবিগঞ্জ শহরের পানির ট্যাংকি এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে হবিগঞ্জ পিটিআই’র সাবেক ইন্সট্রাক্টর আলহাজ্ব মোঃ সিরাজুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফিক মিয়া, সাবেক কমিশনার আব্দুল ওয়াদুদ চৌধুরী, সুমন চৌধুরী, সোহেল আহমেদ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com