বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিপক্ষের দায়ের কোপে ৪র্থ শ্রেণীর ছাত্র মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪র্থ শ্রেনীর ছাত্র শিশু জুলেল মিয়া ৩দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিশু জুয়েল উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামপুর গ্রামের প্রবাসী ফরিদ মিয়ার ছেলে। জুয়েল মিয়ার ভাই সুহেল মিয়া জানায়-রামপুর গ্রামের হায়দর আলীর ছেলে কুদ্দুছ মিয়ার সঙ্গে একই প্রবাসী ফরিদ পরিবারের সঙ্গে জমির সিমানা বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৩০ সেপ্টেম্বর বিকালে ফরিদ মিয়া ছেলে সুহেল স্থানীয় চেঙ্গার বাজার থেকে বাড়ী ফেরার পথে কুদ্দুছ মিয়ার লোকজন অর্তকিতে হামলা চালায়। এ সময় তার মা ও ছোট ভাই আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র জুয়েল মিয়া এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com