বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কুখ্যাত মাদক সম্রাট মোজাম্মেল হক সুজন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামের মকছুদ আলীর পুত্র মোজাম্মেল হক সুজন (২৬) মাদক মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গত শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস এর নেতৃত্বে ও সাথে থাকা কনস্টেবল জালাল, আঃ হামিদ, কামাল হোসেন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গণেশপুর বাজার নামক স্থান থেকে সুজনকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, কুখ্যাত মাদক সম্রাট মোজাম্মেল হক সুজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও মাদক মামলার ওয়ারেন্টের আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এতদিন সুজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com