বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আবারো ভূয়া কবিরাজের আর্বিভাব ॥ ঔষধ সেবন করে এক রোগী মৃত্যুপথযাত্রী

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে আবারো ভূয়া কবিরাজের আর্বিভাব ঘটেছে। তাদের খপ্পরে পড়ে সহজ সরল মানুষ নিঃস্ব হচ্ছে। এমনকি তাদের অপচিকিৎসায় কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালালে এসব ভূয়া কবিরাজরা গা ঢাকা দেয়। কিন্তু সম্প্রতি তারা আবারো ব্যবসা প্রতিষ্ঠান খোলে চিকিৎসার নামে অপচিকিৎসা চালাচ্ছে। বিভিন্ন কোম্পানীর স্টিকার ব্যবহার করে নকল ঔষধ বিক্রি করছে। আর এসব ঔষধ সেবন করে অনেকেই অসুস্থ হয়েছেন। অনুসন্ধানে জানা যায়, এসব ভূয়া কবিরাজ ও হাকিমরা অনেকেরই শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। কিন্তু দেখা যায়, তাদের সাইনবোর্ড ও ভিজিটিং কার্ডে হাকিম-কবিরাজ ও ডাক্তার পদবী ব্যবহার করা হচ্ছে। এমনকি ব্যবসার লাইসেন্সও নেই। সরজমিনে গিয়ে দেখা যায় রেল স্টেশনের ফ্যাটফর্মের কাছে আনোয়ার মর্ডাণ হারবাল সেন্টার নামে চিকিৎসা প্রতিষ্ঠান খোলে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। গত সোমবার ওই প্রতিষ্ঠানের ঔষধ সেবন করে তেঘরিয়া গ্রামের সেলিম মিয়া নামে এক রোগী অসুস্থ হয়ে গেছে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমজিএ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালের ডাক্তার দেবাশীষ দাস জানান, হারবালের এসব ভেজাল ঔষধ খেলে পার্শ্বক্রীয়া দেখা দিতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com