রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইনাতগঞ্জ হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শকদিল হোসেন আর নেই ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৪২৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি সদস্য শকদিল হোসেন গতকাল বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুর সংবাদটি তার গ্রামের বাড়ি ইনাতগঞ্জের রমজানপুর এলাকায় পৌছুলে পরিবারসহ আত্মীয়স্বজনের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। সেই সাথে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। শকিদল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শকদিল হোসেন ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একাধারে একজন সমাজ সেবক। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ তথা এলাকাবাসী একজন যোগ্য ব্যক্তিকে হারালো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com