বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর থেকে অপহৃত দু’স্কুল ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৪৬৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর থেকে অপহৃত দু’স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোররাতে থানার এস.আই মমিনুল  ইসলাম ও মহসিন ঢাকার গাজীপুর ও ভৈরব সদরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের জবানবন্দি গ্রহনের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়-ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের রমজান আলীর মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মনোয়ারা বেগম (১৪) ও মনিরা গত ১৫ মার্চ সকালে মাধবপুর উপজেলার কমলানগর গ্রামে মামা মাতু মিয়ার বাড়ীতে বেড়াতে যায়। ওইদিন রাতেই মাতু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৩) মনিরা বেগমকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মনিরা বেগমের মা মিনারা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে থাকা মনিরা জানায় আমাকে কেউ অপহরন করেনি। সাদ্দামকে ভালবেসে সুখের ঘর করার আশায় দু’জন পালিয়েছি। আমাদের বিয়ে হয়েছে। অপর দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের ফারুক মিয়ার মেয়ে, প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সালমা খাতুন (১৬) গত ১৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রহমত আলীর ছেলে রমজান মিয়া (৩২) অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com