মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জের ২৫/৩০ জন হজ্ব যাত্রী ভিসা জটিলতায় হজ্বে যেতে পারেননি

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা জমা দেয়ার পুরো প্রক্রিয়া শেষ করার পরও ভিসা জটিলতাসহ টিকেট না পাওয়ায় হজ্বে যেতে পারেননি হবিগঞ্জের প্রায় ২৫/৩০ জন হজ্ব যাত্রী। সংশ্লিষ্ট যাত্রীদের অভিযোগ ট্রাভেল এজেন্টের গাফিলতির কারণে হজ্বে যেতে ব্যর্থ হয়েছেন তারা।
অন্যদিকে, ট্রভেল এজেন্টরা দোষারোপ করছেন হজ্ব এজেন্সি অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। যে ২৫/৩০ জন হাজী হজ্বে যেতে পারেননি তারা শহরের ২নং পুল এলাকার লর্ড ট্যাভেল্সের মাধ্যমে তাদের ভিসা সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা করেছিলেন। কিন্তু ট্র্যাভেলস এজেন্ট ওই ২৫/৩০ হজ্ব যাত্রীকে ঢাকায় নিয়ে গিয়েও ফেরত পাঠিয়েছে। অভিযোগে প্রকাশ, লর্ড ট্রাভেলস কর্তৃপক্ষ হজ্ব যাত্রীদের হজ্বে না নিয়ে তালবাহানা করায় টাকা ফেরতের জন্য তাদেরকে চাপ প্রয়োগ করলে দেই দিচ্ছি-দেবো বলে কালক্ষেপন করে। নিরূপায় হয়ে ভুক্তভোগীরা গত সোমবার ট্র্যাভেলসটি ঘেরাও করে। টাকা নিয়ে তাদের সাথে ভুক্তভোগীরা দেন দরবার চলতে থাকে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে লর্ড ট্র্যাভেলসের এজেন্ট সেলিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা টিকেটের ব্যবস্থা করি। এছাড়া এ ঘটনাটি অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com