শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুরে মা ও নবজাতক রক্ষায় অবহিতকরণ সভা

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে মা ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মা-মনি টেকনিক্যাল অফিসার শামসুল আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহরা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন। সভায় বহরা ইউনিয়নের ৪০ জন দাত্রী অংশগ্রহণ করেন। সভায় জানানো হয় বহরা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে মা-মনির সহযোগিতায় গত আগস্ট মাসে ৬ জন এবং সেপ্টেম্বর মাসে গর্ভবতী মা সুস্থ সবল সন্তান প্রসব করেছেন। এছাড়া বহরা ইউনিয়নে ৪শ ৯১ জন গর্ভবতী মাতা রয়েছেন যার মধ্যে ৫০ জন এ মাসে সন্তান প্রসব করবেন। তাদের মধ্যে ৯ জন মাতা ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শিকা মাহমুদ আক্তার, মা-মনির পেরামেডিক রোবিয়া খাতুন, ফার্মাসিষ্ট দিলিপ কুমার দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com