বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃতু্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর মাদ্রাসা পয়েন্টে গতকাল বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। নিহত আব্দুল হক রাইয়াপুর আদর্শ গ্রামের আব্দুল জলিলের পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের আব্দুল হক এশার নামাজ শেষে মাদ্রাসা পয়েন্টে নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ব্রীজে উঠার সাথে সাথে বেপরোয়া গতিতে আসা একটি দ্রুত গামী ট্রাক নং (ঢাকা-মেট্রো-ট-১৮৬২৩৯) চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com