বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বড় ভাইয়ের দা’য়ের কুপে ছোট ভাই গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত ছেরাগ আলীর ছোট পুত্র আঃ হাই (৩৫) কে তার বড় ভাই লাল মিয়া (৪০) দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ছোট ভাই আঃ হাইয়ের বসতবাড়ির রাস্তায় এ ঘটনাটি ঘটে। আহত আঃ হাই জানান, ছোট ভাই আঃ হাইর সাথে বড় ভাই লাল মিয়ার গত ১ বৎসর যাবত ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে আঃ হাইর বাড়ির রাস্তার সামনে আঃ হাইয়ের সাথে লাল মিয়ার কথাকাটাকাটি হল। এ সময় বড় ভাই লাল মিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে ছোট ভাইয়ের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসীরা আঃ হাইয়ের শোর চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আঃ হাই তার বড় ভাই লাল মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এলাকাবাসী সূত্রে জানা যায়, লাল মিয়ার বিরুদ্ধে গাছ চুরি, জুয়া, মদ, গাজা সহ বাম্পার খেলার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com