বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে হারাধন খুনের ঘটনায় তার স্ত্রীর মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৯৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আনন্দপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হারাধন খুন হওয়ার ঘটনায় হারাধনের স্ত্রী শিউলি দেব বাদি হয়ে বড় ভাই নারায়ন দেব ও তার দুই ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন। গত বুধবার রাতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হল হারাধনের বড় ভাই নারায়ন দেব তার দুই ছেলে প্রশান্ত দেব (২১), ও সুব্রত দেব (১৮)।
উল্লেখ্য গত রবিববার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে হারাধন রায়ের জায়গা থেকে তার বড় ভাই নারায়ন রায় জোরপূর্বক বাঁশ কাটতে গেলে হারাধন বাঁধা দেয়। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে নারায়ন রায় ছোট ভাই হারাধনকে ফিকল দিয়ে বুকে আঘাত করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। মামলার তদন্তকারী কর্মকর্তা মনতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শফিকুল ইসলাম জানায়, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com