শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জেলা খেলাফত মজলিসের বৈঠকে বক্তাগণ ॥ ইসলামী সমাজ গড়তে জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার এক বৈঠক জেলা  কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ-এর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, হাফিজ আব্দুল হামিদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, অফিস সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, মাওলানা মাহমুদুল হাসান শাহীন, মাওলানা আব্দুর রহমান, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল বছির, মাওলানা আব্দুল মজিদ, আজমিরীগঞ্জ থানা সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, লাখাই থানা সহ-সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর হোসাইন, হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, বানিয়াচং থানা প্রতিনিধি মাওলানা আবিদুর রহমান, সদর থানা প্রতিনিধি মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র মজলিস নেতা কাজী ফাবাস্সির আহমদ, মোঃ রবিউল আলম প্রমুখ।
বক্তাগন বলেন, দেশে ইসলামী সমাজ গড়ে তুলতে না পারলে কোনো ক্রমেই শান্তির আশা করা যায়না। তাই এবিষয়ে আলেমদের পাশাপাশি দ্বীনদার বুদ্ধিজিবীদের ও এগিয়ে আসতে হবে। এছাড়া তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। দেশ এবং সমাজের উন্নয়নে আলেম উলামাদের আরো সম্পৃক্ত হতে হবে। নেতৃবৃন্দ দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ, এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মুল্য বাড়ানোতে সরকারের তীব্র সমালোচনা এবং আগামী ঈদেও উল্লেখিত পন্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com