বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ তাহিরপুর ন-মৌজা আলিম মাদরাসা তালামীযের নবীন বরন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলাধীন তাহিরপুর ন-মৌজা ইত্তেফাকিয়া সিনিয়র আলিম মাদরাসা শাখা কর্তৃক গতকাল বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় নবীন বরন অনুষ্টান মাদরাসা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোঃ ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি, ছাত্রনেতা মোঃ আব্দুল মুহিত রাসেল, বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নান, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, প্রচার সম্পাদক মোঃ আদিল আল জাবের, ন-মৌজা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ আলী আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আজহার উদ্দিন সেজু, মোঃ রায়হান আহমদ, তোফায়েল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, আজকের ছাত্ররা আগামী দিনের দেশ ও জাতির কর্নধার, সুতরাং ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে পারদর্শী হতে হবে এবং সর্বোপরি আল্লাহ ও তাঁর রাসূল (সা:) এর সন্তুষ্টি অর্জনে পথে আমাদের চলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com