বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইমামবাড়ি শাখা বরাক যুব সংঘ-এর আত্মপ্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকা ও এর আশপাশের যুবকদের সমন্বয়ে ‘ইমামবাড়ি শাখাবরাক যুব সংঘ’ নামে সামাজিক উন্নয়নমূলক একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কামাল হোসেন সিমন মোল্লাকে প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমান তারেককে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ইমামবাড়ি বাজারে কামাল হোসেন সিমন মোল্লার সভাপতিত্বে ও শেখ সাইদুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া নৈতিকতা রক্ষা করা যায় না। তাই সবাইকে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই সাথে মাদকের কুফল সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করে তুলতে হবে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড, দুঃস্থদের সহযোগিতা, মাদক এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার নিয়ে ‘ইমামবাড়ি শাখাবরাক যুব সংঘ’ নামে এই সংগঠনটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com