আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি প্রাইভেট কারসহ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে কাশিমনগর ফাঁড়ি পুলিশ মাধবপুর-মনতলা সড়কের আউলিয়াবাদ বড় বাড়ি এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ ২৭ কেজি গাঁজা উদ্ধার করে। তবে পুলিশ গাঁজা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে।