মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে পৈত্তিক সম্পত্তির ভাগ বাটেয়ারা নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে পৈত্তিক সম্পত্তির ভাগ বাটেয়ারা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় লাকী আক্তার নামে এক যুবতীকে সিলেট ওসামানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের আব্দুল মনির দীর্ঘ দিন যাবত অসুস্থ রয়েছেন। এ সুযোগে তার সন্তানরা পিতার সম্পত্তি ভাগবাটোয়ারা করে নিতে মরিয়া হয়ে উঠে। এনিয়ে গতকাল রাত ১২ টার দিকে এনামুল হক ও তার ছোট ভাই মিজান মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই মিজান ক্ষিপ্ত হয়ে দাড়ালো অস্ত্র দিয়ে বড় ভাই এনামুলকে আঘাত করে। এ সময় বাড়ীর অবস্থানরত তার দু’ বোন ও অপর ভাই এগিয়ে আসলে তাদেরকেও মিজান প্রহার করে এবং উভয় পক্ষে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় এনামুল হক (২২), মিজান (১৯), রুবি আক্তার (২০), লাকি আক্তার (২৩), জাকির হোসেন (১৭) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে লাকি আক্তারের অবস্থায় আশংকাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎক মিঠুন রায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com