বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ অফিসার চয়েছসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা সীমান্ত থেকে ছেড়ে আসা প্রাইভেটকার নং (চট্র-মেট্রো-গ ০৫-০০১৩) চুনারুঘাট মধ্যবাজারে থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতেৃত্বে ও চৌকস এসআই আবু আব্দুল্লা জাহিদ তল্লাশী করা হয়। এ সময় গাড়ীতে ১৩ বোতল অফিসার চয়েসসহ বাহুবল উপজেলার জয়পুর গ্রামের মৃতঃ আঃ সুবানের ছেলে মাদক সম্রাট সামছু মিয়া (৩৫), একই উপজেলার ময়াশের গ্রামের নরেশ্রর শীলের ছেলে রামধন শীল (২৫), ইজ্জুতপুর গ্রামের মৃত সাগর আহমেদ ছুরক (২৫), ও গাড়ি চালক পূর্ব রূপশংকর গ্রামের মৃত রউশন আলীর ছেলে ইমান আলী (২৬) কে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায় আসামপাড়া থেকে দীর্ঘদিন যাবত ওই নিষিদ্ধ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com