বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘সড়ক নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ শ্লোগান নিয়ে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন। বুধবার দুপুরে মটর মালিক গ্র“পের মিলনায়তনে ব্র্যাক, মোটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন, মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়, বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার আহমেদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সজিব আলী, ট্রাফিক পরিদর্শক বীর মুক্তযোদ্ধা আনিসুজ্জামান চৌধুরী, সিরাজুল ইসলাম খান, সাদত হোসেন, জিতু মিয়া, শফিুকুর রহমান চৌধুরী, মশিউর রহমান, জিএম সুমন, আবিদুর রহমান, দিয়ারিছ মিয়া ও সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন রিসোর্স পার্সনগন পরিবহন ফিটনেস, সড়ক দুর্ঘটনায় উদ্ধার প্রক্রিয়া, রোড সাইন ব্যবহার ও নিরাপদ গাড়ী চালনার ১২ বিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শ্রমিকদের লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। মাধবপুর গণ নাটক দল নাটক ও সঙ্গীত পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com