মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

১১ দফা দাবীতে বানিয়াচংয়ে সিপিবি-বাসদ’র জনসভা আজ

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১১ দফা দাবীতে আজ শনিবার বেলা ২টায় বানিয়াচং শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র ডাকে জনসভা অনুষ্ঠিত হবে। উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ, হবিগঞ্জ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার ও উপজেলা সিপিবি’র সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খান। জনসভার দাবী শিশু-ব্লগার-বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও নারী নির্যাতনসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সকল নির্যাতন বন্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে জামায়াত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক শক্তির রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বন্ধ থাকা সংস্কার কাজ অবিলম্বে শুরু ও হবিগঞ্জ-সুজাতপুর সড়ক, মার্কুলী-নবীগঞ্জ সড়কসহ উপজেলা সদরের সকল পাকা সড়ক দ্রুত সংস্কার করতে হবে, ‘জাল যার, জলা তার’ নীতির ভিত্তিতে বানিয়াচংয়ের সরকারী জলমহালগুলো ইজারা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরকারী উদ্যোগে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com