বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গ সদরের আদাব বাড়ির রাস্তা স্বেচ্ছা শ্রমে সংস্কারের উদ্যোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ সদরের আদার বাড়ি রাস্তাটি রক্ষনাবেক্ষনের অভাবে পরিবহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। সাম্প্রতিক বৃষ্টির পানি রাস্তায় উপচে পড়ায় স্থানে স্থানে খানা খন্দে ভরে গেছে।
স্থানীয় জনতা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কারের লক্ষ্যে ৩নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট সোমবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৩নং বানিয়াচং দক্ষিন পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে রাস্তা সংস্কার করে পরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঃ হান্নান ঠাকুর, হাজী ইসলাম উদ্দিন, আছাদ উল্লা মাস্টার, মোঃ নুর মিয়া, মোঃ রতু খান, মোঃ শাহজাহান, মোঃ মাহমুদ মিয়া, মোঃ আবুল ফজল, মোঃ জুয়েল মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ নজির হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ মহিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com