বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃন্দাবন কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা ॥ কোরেশী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে ১ কলেজ ছাত্রের হাত পা কেটে পঙ্গু করার অভিযোগে হবিগঞ্জ কোর্টের আইনজীবি সহকারি আবুল কাসেম কোরেশী (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি শাহপুর হরিতলা থেকে আটক করে। সে ওই গ্রামের নিম্বর আলীর পুত্র। সম্প্রতি প্রতিবেশী কলেজ ছাত্র সুমনকে রাস্তায় একা পেয়ে আবুল কাশেমসহ একদল লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতের আঙ্গুল, কব্জি ও পা কেটে ফেলে। এ ব্যাপারে ওই ছাত্রের পিতা বাদি হয়ে মামলা করলে পুলিশ তাকে আটক করেন। গতকালই তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com