বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তারেক রহমানের চার্জশীট প্রত্যাহার ও জিকে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশীট ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল বুধবার বিকালে পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, শাহ মশিউর রহমান কামাল, সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, মিজানুর রহমান সুমন, মতিউর রহমান, সফিকুর রহমান সফিক, হেলাল আহমেদ টিপু, অলিউর রহমান অলি, আবু ছালেক, শাহেদ আহমেদ রিপন, সাইদুর রহমান কুটি, মঞ্জুর উদ্দিন মঞ্জু, গাজী আক্তার, মালেক শাহ, সেলিম আহমেদ, রুমেল খান চৌধুরী, তৌফিকুল ইসলাম রুবেল, মোঃ আলী, গোলাম মাহবুব, বাদশা সিদ্দিকী, হাফিজ মোঃ বাবুল, আক্তার হোসেন. মোঃ সানি, সাহাব উদ্দিন, মোঃ জাহির মিয়া, মোঃ ইমরান, মোঃ রকি, বিকাশ দাস, ফারদিন আলম গোলাপ, আল আমিন আহমেদ, তাবিদুল ইসলাম, সোহাগ আহমেদ, এসডি সজল, তাজুল ইসলাম, মোঃ মোশাহিদ, রনি মিয়া, মোঃ ঝলক, ভুলু মিয়া, পারভেজ মিয়া ও মনির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশীট প্রত্যাহার ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com