বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের শানখলা ইউপির শান্তিপুর্ণ ভোট গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত লালচান্দ বাগান কেন্দ্রের ৫টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তন্ময় ইসলাম নির্বাচনে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকেই চা বাগানের এ কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে নির্বাচন শুরু হয়। বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা হলেন, গোপাল বাউড়ী, মনোলাল সাওতাল ও লক্ষী কান্ত সাহা। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে ২ হাজার ৭শ ৭ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, চা বাগান হওয়ার কারণে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ায় এ ওয়ার্ডে ৭০ শতাংশ ভোট পড়েছে।
এ ওয়ার্ডের সাবেক সদস্য সজল দেব মারা যাওয়ায় শুন্যজনিত পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com